রাজধানীর গুলশানে এক পথচারীকে প্রকাশ্যে মারধর ও কটূক্তির অভিযোগে রাশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে ঢাকা জেলা দক্ষিণ ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাজ্জাদ আল ইসলাম মামলাটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি আমলে নেন এবং গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি তদন্তের নির্দেশ দেন।
মামলার অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার বিকেল চারটার দিকে গুলশান-২ এর রয়েল ব্লু এলাকার বিপরীতে এক বৃদ্ধ রাস্তা পার হচ্ছিলেন। এ সময় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে টিকটক করছিলেন মনিকা কবির। এক পর্যায়ে ওই বৃদ্ধের ব্যাগের কোনা মনিকার গায়ে লাগলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর মনিকা কবির বৃদ্ধ ব্যক্তিকে আক্রমণ করে তার ব্যাগ ছুড়ে ফেলে দেন এবং মারধর করেন। ঘটনার একটি ভিডিও ইচ্ছাকৃতভাবে ধারণ করে পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, যার ফলে ভুক্তভোগী ব্যক্তি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হন।
রিপোর্টারের নাম 

























