ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের অর্থ আত্মসাতের অভিযোগে ২৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৪০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ২৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা শাহ মিনহাজ উদ্দিন এই চার্জশিট আদালতে জমা দিয়েছেন।

অভিযুক্তদের মধ্যে কোম্পানির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম এবং সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. হেমায়েত উল্যাহসহ আরও ২২ জন রয়েছেন। এর আগে, ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন বাদী হয়ে শাহবাগ থানায় এই মামলাটি দায়ের করেছিলেন। পরবর্তীতে আদালত মামলাটির তদন্তভার ডিবি পুলিশের উপর ন্যস্ত করে।

তদন্তে উঠে এসেছে যে, অভিযুক্ত ব্যক্তিরা পরস্পর যোগসাজশে পরিচালনা পর্ষদের অনুমোদন ও সিদ্ধান্তকে পাশ কাটিয়ে, সভার কার্যবিবরণীর বাইরে জাল-নথি তৈরি করে এবং তথ্য গোপন করে কোম্পানির বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। তাদের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ এবং অভ্যন্তরীণ অডিট ও বিনিয়োগ বিভাগের গাফিলতির অভিযোগও আনা হয়েছে।

অভিযোগপত্র অনুযায়ী, আসামিরা বিভিন্ন ব্যাংকে কোম্পানির বিনিয়োগকৃত প্রায় ৬৪৪ কোটি ২৮ লাখ টাকা তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে সরিয়ে নিয়েছেন। অভিযুক্ত অন্যান্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন শাহরিয়ার খালেদ, রুবাইয়াত খালেদ, একরামুল আমিন, মো. আলী হোসেন, মো. আলমগীর কবির মুন্সি, কামরুল হাসান খান, শেখ আব্দুর রাজ্জাক, মো. কামাল হোসেন হাওলাদার, মাকবুল এলাহী, সৈয়দ আব্দুল আজিজ, তাসলিমা ইসলাম, মোছাম্মৎ সাবিহা খালেক, সারওয়াৎ খালেদ সিমিন, এ কে এম মনিরুল ইসলাম, খন্দকার মোহাম্মদ খালেদ, মো. মিনহাজ উদ্দিন, মো. আজহার খান, মো. সোহেল খান, মো. সেলিম মাহমুদ, মো. কাজী ফরিদ উদ্দিন আহমেদ, আসাদ খান ও মো. রহমত উল্যাহ দেওয়ান। এই ঘটনায় কোম্পানির ৪০ লাখ গ্রাহক এবং হাজার হাজার কর্মকর্তা-কর্মচারীর দুর্ভোগের চিত্রও তদন্তে উঠে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুতুবদিয়া সৈকতে পড়ে আছে বিশালাকার মৃত তিমি, পচনে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের অর্থ আত্মসাতের অভিযোগে ২৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

আপডেট সময় : ০৬:১৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬