মধ্যপ্রাচ্যে বিরাজমান যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তাঝুঁকি এড়াতে সাতটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংকটের কারণে এ পর্যন্ত ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের মোট ৪৭৫টি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, আজ শনিবার (১৪ মার্চ) এক দিনেই ২৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এর আগে ২৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত ধাপে ধাপে কয়েকশ ফ্লাইট বাতিল করা হয়েছিল। আজকের বাতিল হওয়া ফ্লাইটের তালিকায় রয়েছে কুয়েত এয়ারওয়েজ, এয়ার অ্যারাবিয়া, গালফ এয়ার, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, জাজিরা এবং ফ্লাইদুবাইয়ের মতো গুরুত্বপূর্ণ এয়ারলাইন্সগুলো। আকাশপথের এই অচলাবস্থায় হাজার হাজার প্রবাসী ও বিদেশগামী যাত্রী চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
রিপোর্টারের নাম 
























