ঢাকা ০৪:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

ঠাকুরগাঁওয়ে ইউএনওর কার্যালয় থেকে নিয়োগ পরীক্ষার নথিপত্র ছিনতাইয়ের অভিযোগ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে চলমান একটি নিয়োগ পরীক্ষার নথিপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির সভাপতি জামাল উদ্দীন ও তার অনুসারীদের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী পদে নিয়োগের লিখিত পরীক্ষা চলাকালীন এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লিখিত পরীক্ষা শেষে মৌখিক পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় জামাল উদ্দীন দলবল নিয়ে ইউএনওর কক্ষে প্রবেশ করেন। নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তিনি টেবিল থেকে পরীক্ষার্থীদের খাতা ও নথিপত্র ছিনিয়ে নিয়ে চলে যান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তাকে নিয়োগ প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।

কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ জানান, নিয়ম মেনেই পরীক্ষা নেওয়া হচ্ছিল, কিন্তু হঠাৎ এসে সব কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় হরিপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাকিম আজাদ জানান, নয়জনের নামসহ অজ্ঞাতনামা আরও অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। ইউএনও রায়হানুল ইসলাম জানিয়েছেন, মব সৃষ্টি করে নথিপত্র নিয়ে যাওয়ায় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে নিখোঁজের দুই দিন পর খোয়াই নদী থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ইউএনওর কার্যালয় থেকে নিয়োগ পরীক্ষার নথিপত্র ছিনতাইয়ের অভিযোগ

আপডেট সময় : ০২:৩৭:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬