মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

হাসপাতালকে দালাল ও দুর্নীতিমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

দেশের প্রান্তিক মানুষের কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি বলেন, সরকারি হাসপাতালগুলোকে সাধারণ মানুষের আস্থার জায়গায় পরিণত করতে সব ধরনের অনিয়ম ও দালালের দৌরাত্ম্য বন্ধ করা হবে। বিশেষ করে চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি এবং রোগীদের খাবার ও ওষুধ সরবরাহে কোনো প্রকার দুর্নীতি সহ্য করা হবে না।

স্বাস্থ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে প্রয়োজনীয় জনবল ও আধুনিক চিকিৎসা সরঞ্জামের সংকট দূর করতে কাজ চলছে। সাধারণ মানুষ যাতে নিজ এলাকাতেই উন্নত চিকিৎসা পায়, সেটিই সরকারের মূল লক্ষ্য। পরিদর্শন শেষে তিনি সিংগাইর পৌরসভা আয়োজিত মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরের বকশীগঞ্জে ৪২ বছরেও চালু হয়নি সাব-জেল: কোটি টাকার সম্পদ বেহাত হওয়ার শঙ্কা

হাসপাতালকে দালাল ও দুর্নীতিমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপডেট সময় : ০২:৩৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬