ঢাকা ০৪:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বাবার জীবনাবসান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বাবা মোহাম্মদ ফজলুল হক খান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সন্ধ্যায় মোহাম্মদ তাজুল ইসলাম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এই শোকসংবাদ জানান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আব্বা জীবন সফর সমাপ্ত করে তাঁর স্রষ্টার কাছে ফিরে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর রূহের মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।”

তিনি আরও জানান যে, মরহুমের প্রথম জানাজা নামাজ ফজরের পর জামালপুর শহরের নয়াপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর সকাল সাড়ে ১০টায় নিজ গ্রাম মৌলভীর চর হাইস্কুল মাঠে মরহুমের প্রতিষ্ঠিত স্থানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পারিবারিক সূত্রে জানা গেছে, জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে নিখোঁজের দুই দিন পর খোয়াই নদী থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বাবার জীবনাবসান

আপডেট সময় : ০৬:১০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬