ঢাকা ০২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় কলেজছাত্রের করুণ মৃত্যু

রাজধানীর খিলগাঁওয়ে বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. সাহরুজ (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে বনশ্রীর নাগদারপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাহরুজ রাজধানীর ইম্পেরিয়াল কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার রাতে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে মোটরসাইকেলে করে বনশ্রীর বাসায় ফিরছিলেন সাহরুজ। পথে খিলগাঁও ৭৫ নম্বর ওয়ার্ডের নাগদারপাড় এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার প্রাণহানি ঘটে।

খবর পেয়ে খিলগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে রাত সোয়া একটার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত সাহরুজ খিলগাঁও বনশ্রী এল ব্লকের বাসিন্দা শামসুল হকের একমাত্র ছেলে। তার এমন অকাল মৃত্যুতে পরিবার ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘাতক কাভার্ড ভ্যানটি শনাক্তের চেষ্টা চালাচ্ছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় কলেজছাত্রের করুণ মৃত্যু

আপডেট সময় : ০২:৩৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬