ঢাকা ০৪:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

ঈদে নৌপথের নিরাপত্তায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড: তল্লাশি ও টহল জোরদার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপকূলীয় ও নদীপথের যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ তৎপরতা শুরু করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন। ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং নৌপথে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে এই বাহিনীর পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। খুলনার রূপসা, কয়রা, বাগেরহাটের মোংলা ও সাতক্ষীরার কৈখালীসহ গুরুত্বপূর্ণ লঞ্চ ও ফেরিঘাটগুলোতে নিয়মিত টহলের পাশাপাশি সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তায় সন্দেহভাজন ব্যক্তি ও নৌযানে তল্লাশি চালানো হচ্ছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে যাত্রীদের ব্যাগ স্ক্যানিং করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে মাইকিং ও লিফলেট বিতরণ করা হচ্ছে। দুষ্কৃতিকারীরা যাতে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে, সে জন্য কোস্ট গার্ডের প্রতিটি সদস্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।

কোস্ট গার্ডের মিডিয়া উইং জানিয়েছে, সাধারণ মানুষের ঈদযাত্রা নিরাপদ করতে এই বিশেষ নিরাপত্তা কার্যক্রম দিন-রাত ২৪ ঘণ্টা অব্যাহত থাকবে। ঈদের পরেও যাত্রীদের ফিরতি যাত্রা নিরাপদ না হওয়া পর্যন্ত এই নজরদারি ও টহল বজায় রাখার ঘোষণা দিয়েছে সংস্থাটি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে নিখোঁজের দুই দিন পর খোয়াই নদী থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ঈদে নৌপথের নিরাপত্তায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড: তল্লাশি ও টহল জোরদার

আপডেট সময় : ০২:৩৬:০৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬