ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

নতুন সংগীতায়োজনে ‘দম’ সিনেমায় ফিরলেন সাবিনা ইয়াসমিন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:১৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম জনপ্রিয় গান ‘এই মন তোমাকে দিলাম’ গানটি নতুন সংগীতায়োজনে আবারো গেয়েছেন কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন। ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত ‘মানসী’ সিনেমার জন্য গাওয়া এই গানটি আজও মানুষের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে। দীর্ঘ ৪৪ বছর পর ‘দম’ সিনেমার জন্য তিনি গানটি নতুন করে কণ্ঠে তুলেছেন।

মূল গানটির কথা লিখেছিলেন কিংবদন্তি গীতিকার, সুরকার, প্রযোজক ও পরিচালক গাজী মাজহারুল আনোয়ার এবং সুর করেছিলেন আনোয়ার পারভেজ। ‘দম’ সিনেমার জন্য তৈরি হওয়া নতুন সংস্করণে এতে যুক্ত হয়েছে নতুন কিছু কথা, যা লিখেছেন তন্ময় পারভেজ। গানটির নতুন সংগীত পরিচালনা করেছেন আরাফাত মহসীন নিধি।

গত ১১ মার্চ দুপুরে রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। এই নতুন সংস্করণে সাবিনা ইয়াসমিনের সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন মোমিন বিশ্বাস। রেকর্ডিংয়ের পর সাবিনা ইয়াসমিন তাঁর প্রতিক্রিয়ায় জানান, নতুন গানটি তাঁর ভালো লেগেছে এবং নতুন প্রজন্মের সঙ্গে কাজ করতে পেরে তিনি আনন্দিত। তিনি ‘দম’ সিনেমার অভিনয়শিল্পী আফরান নিশো ও পূজা চেরির অভিনয়েরও প্রশংসা করেন এবং পুরো সিনেমা সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানান।

নির্মাতা রেদওয়ান রনি জানিয়েছেন, ‘দম’ সিনেমাটি বাংলাদেশী গল্পের, সাধারণ মানুষের স্বপ্ন ও জাগরণের সিনেমা। তিনি মনে করেন, ‘এই মন তোমাকে দিলাম’ গানটি এখন শুধু একটি গান নয়, বরং এটি একটি জাতির অনুভূতি, ভালোবাসা, স্মৃতি ও আবেগের সঙ্গে জড়িয়ে আছে। সিনেমার গল্পও দর্শকদের নানা রকম অনুভূতিকে স্পর্শ করবে। গাজী মাজহারুল আনোয়ারের ছেলে সরফরাজ আনোয়ার উপল এবং মেয়ে দিঠি আনোয়ার এই গানে ব্যবহারের অনুমতি দিয়েছেন এবং রেকর্ডিংয়ের সময় তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: পারস্য উপসাগরে আরো ৬ জাহাজে হামলা, আঞ্চলিক যুদ্ধabaalarba

নতুন সংগীতায়োজনে ‘দম’ সিনেমায় ফিরলেন সাবিনা ইয়াসমিন

আপডেট সময় : ০৫:১৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬