ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর ঈদ স্পেশাল: ‘আরেফিন’-এর প্রত্যাবর্তন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:১৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ভক্তদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর ঈদ স্পেশাল চ্যাপ্টার-১০ নিয়ে হাজির হচ্ছে। আগের পর্বগুলোর রেশ ধরে নতুন এই আটটি পর্বে আরও বেশি হাস্যরস, নাটকীয়তা এবং অপ্রত্যাশিত সব ঘটনা নিয়ে আসছেন নির্মাতারা।

এই ঈদ স্পেশাল পর্বগুলোর সবচেয়ে বড় আকর্ষণ হলো জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকারের ‘আরেফিন’ চরিত্রে প্রত্যাবর্তন। দীর্ঘদিন পর তার এই ফেরা ‘ব্যাচেলর’দের ফ্ল্যাটে নতুন সমীকরণ তৈরি করবে এবং কাবিলা-পাশা-হাবুদের সাথে তার পুরোনো রসায়ন কোন দিকে মোড় নেবে, তা নিয়ে দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ সৃষ্টি হয়েছে।

নতুন পর্ব প্রসঙ্গে পরিচালক কাজল আরেফিন অমি জানান, ‘আরেফিনকে ছাড়া ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ‘অরিজিনাল গ্যাং’ অসম্পূর্ণ। সে এই সিরিজের ভিত্তি এবং আমাদের অন্যতম আবেগ। দীর্ঘদিনের দূরত্ব ও অভিমান কাটিয়ে নেহালের (তৌসিফ মাহবুব) উদ্যোগে আমরা পুরোনো আরেফিনকে (শামীম হাসান সরকার) ফিরে পেয়েছি। কাবিলা, পাশা, হাবু, নেহাল এবং আরেফিন— এই পাঁচ বন্ধুকে একসঙ্গে পর্দায় দেখে শুটিংয়ের সময় আমিও আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। যেহেতু ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর মতো বড় প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকায় এই ঈদে আমার অন্য কোনো কাজ আসছে না, তাই দর্শকদের এই অভাব পূরণের জন্য চ্যাপ্টার ১০-কে বিশেষ যত্ন সহকারে ঈদ স্পেশাল হিসেবে তৈরি করেছি। আমার বিশ্বাস, পুরোনো বন্ধুদের এই আবেগঘন প্রত্যাবর্তন এবং নতুন গল্প দর্শকদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দেবে।’

কাজল আরেফিন অমি-র অনবদ্য পরিচালনা ও চিত্রনাট্যে নির্মিত এই সিজনে প্রধান চরিত্রগুলোতে মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, চাষী আলম এবং শামীম হাসান সরকার ছাড়াও অভিনয় করেছেন স্পর্শিয়া, লামিয়া লাম সহ আরও অনেকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: পারস্য উপসাগরে আরো ৬ জাহাজে হামলা, আঞ্চলিক যুদ্ধabaalarba

‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর ঈদ স্পেশাল: ‘আরেফিন’-এর প্রত্যাবর্তন

আপডেট সময় : ০৫:১৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬