বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে সরাসরি নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ৯ থেকে ২০ গ্রেডের মোট ২০টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৫ এপ্রিল পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী পরিচালক (সাধারণ/কর্মচারী/বাজেট ও হিসাব/প্রটোকল ও পাবলিক রিলেশনস/ ডরমিটরি লজিস্টিকস/ মালামাল ও ক্রয়) পদে ২ জন নিয়োগ দেওয়া হবে। এই পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণির মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির অনার্সসহ দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রি প্রয়োজন। এছাড়া ক্যাটালগার, কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ক্যাফেটেরিয়া হিসাব সহকারী, গাড়িচালক, অফিস সহায়ক এবং মালি পদেও নিয়োগ দেওয়া হবে। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ভিন্ন ভিন্ন।
সহকারী পরিচালকের বেতন স্কেল (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০ টাকা। ক্যাটালগার, কম্পিউটার অপারেটর, ক্যাফেটেরিয়া হিসাব সহকারী এবং গাড়িচালক পদের বেতন স্কেল (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা। অফিস সহায়ক পদের বেতন স্কেল (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।
রিপোর্টারের নাম 
























