উপসাগরীয় অঞ্চলে বৈশ্বিক জ্বালানি বাজারে বিঘ্ন ঘটানোর উদ্দেশ্যে ইরানের কর্মকাণ্ডের ধারাবাহিকতায় বাহরাইনের মুহাররাক গভর্নরটের একটি স্থাপনায় থাকা জ্বালানি ট্যাংকে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার পর দেশটির কর্তৃপক্ষ মুহাররাক এলাকার তিনটি অঞ্চলের বাসিন্দাদের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঘরে অবস্থান করার নির্দেশ দিয়েছে।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার এই হামলা চালানো হয়েছে। মন্ত্রণালয় আরও পরামর্শ দিয়েছে যে, বাসিন্দারা যেন তাদের বাড়ির জানালা এবং বায়ু চলাচলের পথ বন্ধ রাখেন। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে এবং সেখান থেকে ছড়িয়ে পড়া ধোঁয়ার সম্ভাব্য প্রভাব থেকে স্থানীয়দের সুরক্ষার জন্যই এই সতর্কতা জারি করা হয়েছে।
রিপোর্টারের নাম 























