ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

তারিক বিন আজাদের নতুন মরমি নাশিদ: ‘পালানোর উপায় নাই’

দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন ও মৃত্যুর অবশ্যম্ভাবী পরিণতিকে উপজীব্য করে সম্প্রতি প্রকাশিত হয়েছে জনপ্রিয় ইসলামি সংগীতশিল্পী তারিক বিন আজাদের নতুন মরমি নাশিদ ‘পালানোর উপায় নাই’। মানুষ যতই মৃত্যু থেকে পালাতে চেষ্টা করুক না কেন, তা সম্ভব নয়—এই চিরন্তন সত্যই নাশিদটির মূল প্রতিপাদ্য।

গত বৃহস্পতিবার শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে এটি উন্মোচন করা হয়। নাশিদটির গীতিকার জনপ্রিয় মাসুম বিল্লাহ, আর সুর করেছেন শিল্পী তারিক বিন আজাদ নিজেই। এর মিউজিক কম্পোজিশন করেছেন ফজলে রাব্বি, ভিডিও চিত্র ধারণ করেছেন আহমেদ সাইদ এবং সার্বিক সহযোগিতায় ছিলেন তরুণ আলেম আব্দুল্লাহ আল মামুন।

নতুন নাশিদ প্রসঙ্গে তারিক বিন আজাদ বলেন, অস্থায়ী জীবনে স্থায়ী কাজ করে পরকালীন শান্তির জন্য সর্বদা নিয়োজিত থাকা আমাদের কর্তব্য। এই নাশিদটি মানুষের অন্তরে দুনিয়ার লোভ ও মোহকে ভুলিয়ে দিয়ে পরজগতের কথা স্মরণ করিয়ে দেওয়ার এক প্রচেষ্টা। তিনি আশা প্রকাশ করেন, সংযমের মাস মাহে রমজানে এই অসাধারণ নাশিদটি শ্রোতাদের মনে গভীর প্রভাব ফেলবে।

পেশায় একজন প্রভাষক হলেও তারিক বিন আজাদের সৃষ্টিশীলতা অনবদ্য। এখন পর্যন্ত তিনি প্রায় ১০০টি নাশিদে সুর ও কণ্ঠ দিয়েছেন, যা তাঁকে শ্রোতামহলে বিশেষভাবে পরিচিত করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে এলেন জাইমা রহমান

তারিক বিন আজাদের নতুন মরমি নাশিদ: ‘পালানোর উপায় নাই’

আপডেট সময় : ০৫:২০:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬