ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

ঈদে আসছে সাফা কবির-মুশফিক ফারহানের রোমান্টিক থ্রিলার ‘লেলিন’

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সাফা কবির দর্শকদের জন্য নতুন নাটক নিয়ে হাজির হচ্ছেন। ‘লেলিন’ শিরোনামের এই নাটকে তিনি অভিনয় করেছেন আঁখি চরিত্রে। তার বিপরীতে জুটি বেঁধেছেন সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা মুশফিক ফারহান। নাটকটি পরিচালনা করেছেন সুব্রত সঞ্জীব, এবং এর রচনা করেছেন দয়াল সাহা ও দেবাশীষ চক্রবর্তী।

গল্পের পটভূমি বরিশাল। আঁখি একজন ধনী পরিবারের মেয়ে, যার জীবনে প্রেম, ভয় এবং অনিশ্চয়তা মিলেমিশে এক জটিল বাস্তবতার সৃষ্টি করে। সে কীর্তনখোলা নদীর তীরে গড়ে ওঠা একটি সন্ত্রাসী গোষ্ঠীর নেতা লেলিনের প্রেমে পড়ে। লেলিনের স্বপ্ন ছিল একদিন ধনী হয়ে আঁখিকে বিয়ে করবে। কিন্তু দ্রুত ধনী হওয়ার লোভে সে সন্ত্রাসের পথ বেছে নেয় এবং সাইফুল, বিটলা, রুস্তম ও আদিলকে নিয়ে নিজের একটি বাহিনী গড়ে তোলে। তাদের দাপট এলাকায় বাড়তে থাকে, যা খুনখারাবি ও আতঙ্কে অস্থির করে তোলে চারপাশ। আঁখি বারবার লেলিনকে এই পথ থেকে ফেরানোর চেষ্টা করলেও সে কারো কথা শোনে না।

ঘটনার মোড় ঘুরে যায় যখন লেলিনের বাবা সামাদ মাঝি খুন হন। পিতৃহত্যার প্রতিশোধ নিতে লেলিন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে এবং প্রতিপক্ষের বেশ কয়েকজনকে হত্যা করে। এর ফলে পুলিশ তাকে খুঁজতে শুরু করে। এই পরিস্থিতিতে অজানা আতঙ্কে ভেঙে পড়ে আঁখি। তার কাছে প্রেম তখন এক অভিশাপ মনে হতে থাকে।

ঈদুল ফিতরের দ্বিতীয় দিন রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাজেটে ব্যবসায়ীদের জন্য বিশেষ সুবিধা: বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে সরকারের পদক্ষেপ

ঈদে আসছে সাফা কবির-মুশফিক ফারহানের রোমান্টিক থ্রিলার ‘লেলিন’

আপডেট সময় : ০৯:৫৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬