ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

ঈদ ‘ইত্যাদিতে’ তমা মির্জা ও হিমির মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি ঈদেই দর্শকদের জন্য নিয়ে আসে নতুনত্বের ছোঁয়া। এবারের ঈদ ‘ইত্যাদি’তেও থাকছে এক বর্ণাঢ্য আয়োজন, যার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে বাদ্যযন্ত্রের মূর্ছনায় চলচ্চিত্র তারকা তমা মির্জা ও ছোটপর্দার জনপ্রিয় মুখ জান্নাতুল সুমাইয়া হিমির মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা। তাদের সাথে মঞ্চে পারফর্ম করবে একদল পেশাদার নৃত্যশিল্পী।

অনুষ্ঠানটির প্রাণপুরুষ, উপস্থাপক, পরিচালক ও নির্মাতা হানিফ সংকেত বরাবরই ‘ইত্যাদি’-কে একটি সৃজনশীল ও প্রাণবন্ত অনুষ্ঠান হিসেবে উপস্থাপন করতে সচেষ্ট থাকেন। এবারের নাচের কোরিওগ্রাফি করেছেন ইভান শাহরিয়ার সোহাগ।

ফাগুন অডিও ভিশনের তথ্য অনুযায়ী, ‘ইত্যাদি’-র নাচের পরিবেশনাগুলো সাধারণত প্রচলিত ধারার চেয়ে একটু ভিন্ন আঙ্গিকের হয়ে থাকে। এবারও এর ব্যতিক্রম হয়নি। নাচের জন্য নতুন সঙ্গীত তৈরি করা হয়েছে, যেখানে ক্লাসিক্যাল, ফোক ও আধুনিক কম্পোজিশনের সংমিশ্রণ ঘটেছে। সঙ্গীত পরিচালনা করেছেন তরুণ সঙ্গীত পরিচালক আকাশ মাহমুদ। অংশগ্রহণকারী শিল্পীরা নাচটিকে প্রাণবন্ত করে তুলতে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং নিয়মিত মহড়ায় অংশ নিয়েছেন।

ঈদের বিশেষ ‘ইত্যাদি’ অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর প্রচারিত হবে। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত এবং নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাজেটে ব্যবসায়ীদের জন্য বিশেষ সুবিধা: বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে সরকারের পদক্ষেপ

ঈদ ‘ইত্যাদিতে’ তমা মির্জা ও হিমির মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা

আপডেট সময় : ০৯:৫০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬