ঢাকা ১০:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

চাঁবিপ্রবিতে ভিসি’র পিএস নিয়োগে হাইকোর্টের স্থগিতাদেশ

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চাঁবিপ্রবি) উপাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস টু ভিসি) বা সহকারী রেজিস্ট্রার পদে নিয়োগ প্রক্রিয়া স্থগিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১০ মার্চ) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ জারি করেন।

রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া আদালতকে জানান, মো. মেহেদী হাসান নামে এক ব্যক্তি ২০২১ সালে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যাডহক ভিত্তিতে কর্মকর্তা হিসেবে যোগদান করেন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই পদে নিয়মিত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করে দীর্ঘসূত্রিতা করে। পরবর্তীতে, মেহেদী হাসান ২০২৪ সালে এ বিষয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেন। আদালত রিটটি আমলে নিয়ে রুল জারি করেন। তবে, রুল নিষ্পত্তি হওয়ার আগেই গত ২৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসন সহকারী রেজিস্ট্রার পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

আইনজীবী আরও বলেন, নতুন এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে এবং উক্ত পদে নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার জন্য তারা হাইকোর্টে আবেদন করেন। আদালত তাদের বক্তব্য শুনে নিয়োগ স্থগিত রাখার আদেশ দিয়েছেন। এই আদেশের ফলে, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন উক্ত পদে নিয়োগের কোনো কার্যক্রম সম্পন্ন করতে পারবে না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কারো প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে না। তারা কাউকে বঞ্চিত বা অন্যায়ভাবে সহায়তা করার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছেন না। উপাচার্য আরও জানান, তারা আদালতকে সম্মান করেন এবং আদালতের নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল। আদালত যেভাবে নির্দেশনা দেবেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসলামী ব্যাংকের রেমিট্যান্স উৎসবে মোটরসাইকেল উপহার পেলেন ঢাকার গ্রাহক

চাঁবিপ্রবিতে ভিসি’র পিএস নিয়োগে হাইকোর্টের স্থগিতাদেশ

আপডেট সময় : ০৯:৪০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬