ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

সীমান্তপথে দেশে ফিরছেন আওয়ামী লীগের নেতাকর্মী, ষড়যন্ত্রের আশঙ্কা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:২৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতর এবং ২৬ মার্চকে কেন্দ্র করে কুমিল্লায় নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম আবার সক্রিয় হয়ে উঠছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জেলায় দলের নেতাকর্মীরা তৎপর হয়ে উঠেছেন। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পাশাপাশি নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরাও সীমান্ত পাড়ি দিয়ে দেশে প্রবেশ করছেন।

গত কয়েকদিন ধরে কুমিল্লা সীমান্তের বিভিন্ন পয়েন্টে খোঁজ নিয়ে জানা গেছে, জুলাই বিপ্লবে শেখ হাসিনা সরকারের পতনের পর বিপুল সংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মী অবৈধভাবে ভারতে আশ্রয় নিয়েছিলেন। বিএনপি সরকার গঠনের পর তারা এখন অবৈধ পথেই বাংলাদেশে প্রবেশ করছেন, কারণ বেশিরভাগ নেতাকর্মীর পাসপোর্ট নেই। ইতিমধ্যে বেশ কয়েকজন নেতা ও কর্মী দেশে ফিরেছেন বলে জানা গেছে।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, ভারত ফেরত নিষিদ্ধ ছাত্রলীগ নেতারা কুমিল্লা আওয়ামী লীগের সাবেক কয়েকজন এমপির অর্থায়নে বিদেশি অস্ত্র নিয়ে দেশে প্রবেশ করেছেন। তাদের মূল উদ্দেশ্য দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করা। সূত্রগুলো আরও জানায়, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা কুমিল্লার সাবেক এমপি আকম বাহাউদ্দিন বাহার, লোটাস কামাল, তাজুল ইসলাম এবং মুজিবুল হকের অর্থায়নে অস্ত্রের মজুত গড়ে তুলেছেন।

স্থানীয়দের অভিযোগ, জুলাই বিপ্লবের সময় ছাত্র হত্যার মামলার আসামি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন ভারতে পালিয়ে গিয়ে দুবাই আশ্রয় নিয়েছিলেন। গত শুক্রবার তিনি দেশে ফিরেছেন এবং দেশে ফিরেই নিজ গ্রামে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ডজন খানেক মামলার আসামি সাজ্জাদ কীভাবে দেশে ঢুকলেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে এবং ধারণা করা হচ্ছে তিনি সীমান্ত দিয়ে অবৈধভাবেই প্রবেশ করেছেন। অভিযোগ রয়েছে, দেশে ফিরেই সাজ্জাদ হোসেন স্বপন আওয়ামী লীগ নেতাকর্মীদের একত্রিত করার ঘোষণা দিয়েছেন, কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করছে না।

এ বিষয়ে বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া আমার দেশকে জানিয়েছেন, আওয়ামী লীগ পুনর্বাসনে বিএনপির কোনো মদত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে অস্ত্র চালানে যুক্তরাষ্ট্রের অনুরোধ তাইওয়ানের কাছে নেই

সীমান্তপথে দেশে ফিরছেন আওয়ামী লীগের নেতাকর্মী, ষড়যন্ত্রের আশঙ্কা

আপডেট সময় : ০৯:২৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬