ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

সম্পর্কের টানাপোড়েন নিয়ে নতুন ওয়েবফিল্ম ‘একসাথে আলাদা’: ট্রেইলার প্রকাশ, মুক্তি ১৯ মার্চ

বর্তমান সময়ের জটিল সম্পর্ক এবং ব্যক্তিগত স্বাধীনতার টানাপোড়েনকে উপজীব্য করে নির্মিত হতে চলেছে নতুন ওয়েবফিল্ম ‘একসাথে আলাদা’। এই রোমান্টিক-কমেডি ঘরানার চলচ্চিত্রটির ট্রেইলার সম্প্রতি প্রকাশিত হয়েছে এবং এটি ঈদুল ফিতর উপলক্ষে একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে বলে জানা গেছে।

চলচ্চিত্রটির মূল গল্প আবর্তিত হয়েছে ফারহান ও আমিরা নামের দুই তরুণ-তরুণীকে কেন্দ্র করে, যারা একটি মৃতপ্রায় সম্পর্কে আটকা পড়ে নিজেদের সুখ খুঁজে পেতে হিমশিম খাচ্ছে। সামাজিক ও পারিবারিক চাপের মুখে তাদের এই মানসিক দ্বন্দ্ব এবং অসম্পূর্ণ ভালোবাসার অন্বেষণই ‘একসাথে আলাদা’র মূল উপজীব্য।

রেজাউর রহমান পরিচালিত এই ওয়েবফিল্মটি তার পরিচালনায় প্ল্যাটফর্মটিতে প্রথম কাজ। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় মুখ ইয়াশ রোহান এবং পারসা ইভানা, যা দর্শকদের জন্য এক নতুন জুটি হিসেবে পর্দায় আসছে। এছাড়াও, তাদের পাশাপাশি তারেক আনাম খান, তুষার খান, রোজী সিদ্দিকী, দীপা খন্দকার সহ আরও অনেক গুণী অভিনয়শিল্পীরা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন রেজাউর রহমান এবং কারিনা কায়সার। সৈয়দ আহমেদ শাওকি প্রযোজিত এই চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক শাহরিয়ার ইসলাম। এর কারিগরি দলের মধ্যে রয়েছেন ইশতিয়াক হোসেন (সিনেমাটোগ্রাফি), মাহফুজুল হক আশিক (এডিটর), খৈয়াম সানু সন্ধি (মিউজিক), রিপন নাথ (সাউন্ড ডিজাইন), কাজী অস্মিতা প্রাঞ্জলি ও সুজন বেপারী (মেকআপ), স্বপ্না রানী বাইন (কস্টিউম) এবং মো. রিংকু (আর্ট ডিরেক্টর)।

পরিচালক রেজাউর রহমান তার সমসাময়িক গল্পের জন্য পরিচিত। তিনি জানিয়েছেন, ‘এই গল্পটা মূলত আজকের সময়ের সম্পর্কগুলোকে ঘিরেই। ভালোবাসা আছে, কিন্তু একই সঙ্গে ব্যক্তিগত স্বাধীনতা, কাজের চাপ— সব মিলিয়ে সম্পর্কের সমীকরণ বদলে যাচ্ছে। ট্রেইলারের মাধ্যমে আমরা সেই গল্পের একটা আভাস দিতে চেয়েছি। ইয়াস আর পারসা দুজনেই দারুণ অভিনয় করেছেন। আশা করছি, পুরো ফিল্মটা দেখে দর্শক আনন্দ পাবে।’ অভিনেতা ইয়াশ রোহান বলেন, ‘স্ক্রিপ্টটা পড়েই মনে হয়েছিল এটা খুব পরিচিত এক গল্প— যা আমাদের চারপাশেই ঘটে। সেজন্যই এতে যুক্ত হতে পেরে ভালো লাগছে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের ১৩টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

সম্পর্কের টানাপোড়েন নিয়ে নতুন ওয়েবফিল্ম ‘একসাথে আলাদা’: ট্রেইলার প্রকাশ, মুক্তি ১৯ মার্চ

আপডেট সময় : ০৭:৪৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬