ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

অনলাইন প্রতারণা: সিটি ব্যাংকের সাবেক কর্মকর্তাসহ ৬১ জনের ব্যাংক হিসাব জব্দ

অনলাইন গেমিং, বেটিং এবং সাইবার স্পেসে জুয়াসহ বিভিন্ন ধরনের অনলাইন প্রতারণার অভিযোগে সিটি ব্যাংকের এক সাবেক কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ৬১ জন ব্যক্তি এবং তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে আদালত। ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ জারি করে। এই আদেশের ফলে অভিযুক্তদের ৪৪৫টি ব্যাংক হিসাব সাময়িকভাবে বন্ধ থাকবে।

মামলার তদন্তকারী সংস্থা সিআইডির পক্ষ থেকে অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার সুমন কুমার সাহা আদালতে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, সিটি ব্যাংকের সাবেক কর্মকর্তা শেখ মো. ওয়াজিহ উদ্দিন তার নামে থাকা পাঁচটি ব্যাংক হিসাবে প্রায় ৫১ কোটি ১২ লক্ষ টাকা জমা দিয়েছেন। এছাড়া, এই ঘটনার সঙ্গে জড়িত এস এম জুনাইদুল হক, ওমর হীত হিটলু, মেহেদী হাসান তালুকদার এবং সংশ্লিষ্ট আরও ৬১ জন ব্যক্তি ও তাদের প্রতিষ্ঠানের নামে তফসিলি ব্যাংকগুলোতে থাকা মোট ৫৯৫টি হিসাবে প্রায় ১ হাজার ২১২ কোটি টাকা জমা এবং ১ হাজার ২০৭ কোটি টাকা উত্তোলনের প্রমাণ পাওয়া গেছে।

আদালতে দাখিল করা আবেদনে আরও বলা হয়, এই হিসাবগুলোতে সংঘটিত লেনদেনের সঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ড যেমন – প্রতারণা, অনলাইন গেমিং, বেটিং, সাইবার স্পেসে জুয়া, হুন্ডি, দেশি ও বিদেশি মুদ্রা পাচার এবং ক্রিপ্টো কারেন্সি কেনাবেচার মতো অবৈধ কার্যকলাপের সংশ্লিষ্টতা রয়েছে। এসব কারণে অভিযুক্তদের ব্যাংক হিসাবের অর্থ অবরুদ্ধ করা অত্যন্ত জরুরি বলে আদালতকে জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবানন সীমান্তে ইসরাইলি সেনা চৌকিতে হিজবুল্লাহর রকেট হামলা

অনলাইন প্রতারণা: সিটি ব্যাংকের সাবেক কর্মকর্তাসহ ৬১ জনের ব্যাংক হিসাব জব্দ

আপডেট সময় : ০২:৫৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬