মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে বাহরাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানের পক্ষে পোস্ট ও ভিডিও শেয়ার করার অভিযোগে এক বাংলাদেশিসহ মোট ছয়জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গ্রেপ্তারকৃত বাংলাদেশির নাম মোহাম্মদ ইসরাফিল মীর। বাকি পাঁচজন পাকিস্তানি নাগরিক।
বাহরাইনের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বাহরাইন নিউজ এজেন্সি এবং স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন দুর্নীতি দমন ও সাইবার অপরাধ দমন বিভাগ তদন্ত শেষে তাদের গ্রেপ্তার করে।
রিপোর্টারের নাম 























