ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

নেপালে সফল নির্বাচন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:১২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সম্প্রতি নেপালে সংসদীয় নির্বাচন সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় দেশটির সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক পোস্টে তিনি বলেন, ‘গত ৫ মার্চ অনুষ্ঠিত নেপালের সংসদীয় নির্বাচন সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় নেপালের সরকার ও জনগণকে অভিনন্দন।’ প্রধানমন্ত্রী আরও বলেন, এই গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া নেপালের জনগণের আকাঙ্ক্ষা ও দৃঢ়তার প্রতিফলন এবং দেশটির গণতান্ত্রিক প্রতিষ্ঠানের শক্তিমত্তার পরিচায়ক।

তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ নেপালের নতুন সরকার ও জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী, যা দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ককে আরও জোরদার করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের সঙ্গে যুদ্ধ শেষের পথে: ডোনাল্ড ট্রাম্পের আশাবাদ

নেপালে সফল নির্বাচন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

আপডেট সময় : ০১:১২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬