বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) সদস্য এবং দৈনিক সময়ের আলো পত্রিকার সাবেক সিনিয়র রিপোর্টার রাজু আহমেদ রাসেল সোমবার (৯ মার্চ) আর আমাদের মাঝে নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪১ বছর। তিনি মা, দুই বোন, স্ত্রী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে ক্রীড়াঙ্গণে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিএসপিএ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শোক প্রকাশ করেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দুপুর আনুমানিক ২টার দিকে তিনি তার মেডিসিনের ব্যবসা প্রতিষ্ঠানে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন এবং একপর্যায়ে অজ্ঞান হয়ে যান। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসক আনুমানিক ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। রাজুর বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার মৌসামুরা গ্রামে।
উল্লেখ্য, বাবার অকাল মৃত্যুর পর রাজু ঢাকার চাকরি ছেড়ে মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে চলে আসেন এবং সেখানে একটি ফার্মেসি ব্যবসা শুরু করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্রীড়া সাংবাদিক হিসেবে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছেন। তিনি দৈনিক ডেসটিনি, যায়যায়দিন এবং সর্বশেষ সময়ের আলোয় কাজ করেছেন।
রিপোর্টারের নাম 

























