শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে আগামী ৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়কালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঈদের ছুটি উপলক্ষ্যে একাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে।
রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট ম্যানেজমেন্ট টিমের (এসএমটি) এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সরকারের জারি করা প্রজ্ঞাপন এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাঠানো পত্র নিয়ে আলোচনা করা হয়। এই নির্দেশনার প্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ৯ মার্চ যথারীতি খোলা থাকবে। ৯ মার্চের পর প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং অফিসসমূহ চালু রাখার বিষয়ে আগামীকাল পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 

























