ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ে চার দফা দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

চার দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারী গাজীপুরে অবস্থান কর্মসূচি পালন করেছেন। রোববার মহানগরীর বোর্ড বাজারে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে তারা এই কর্মসূচি পালন করেন।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, বিগত সরকারের সময়ে তারা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছিলেন এবং অনেকে চাকরিও হারিয়েছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর উচ্চ আদালতের রায়ের মাধ্যমে তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো অনেক সুবিধা থেকে তাদের বঞ্চিত করছে।

তারা আরও জানান, প্রায় ৯ মাস ধরে বিষয়টি সমাধানের অপেক্ষায় থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়েই তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন শাখার সেকশন অফিসার মিয়াজ উদ্দিন তাদের সুনির্দিষ্ট দাবিগুলো তুলে ধরে বলেন, আদালতের রায় অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি প্রদান, বেতন কাঠামো সমন্বয়, রায়ের সাংঘর্ষিক বিজ্ঞপ্তি বাতিল এবং কিছু কর্মকর্তা-কর্মচারীর শাস্তিমূলক বদলি বাতিল করতে হবে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ঈদের আগেই যদি এসব দাবি বাস্তবায়ন করা না হয়, তবে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।

এদিকে, চাকরি রক্ষা কমিটির মহাসচিব মিয়া হোসেন রানা জানান, চার দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে তাদের আলোচনা হয়েছে। উপাচার্য বিষয়গুলো বিবেচনা করে সমাধানের আশ্বাস দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোহিত সাগরে ফ্রান্সের দুটি যুদ্ধজাহাজ মোতায়েন: প্রেসিডেন্ট মাক্রোঁর ঘোষণা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে চার দফা দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

আপডেট সময় : ০৯:৫৪:৫১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬