ঢাকা কলেজস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের (কুইন আইল্যান্ড) ৯ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে জাহিদুর রহমান সভাপতি এবং তানভীর হাসান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
শনিবার বিকেলে ঢাকা কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে এ কমিটি অনুমোদন দেন উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা। আগামী এক বছরের জন্য এই কমিটি কার্যকর থাকবে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সিনিয়র সহ-সভাপতি হাবিব হাওলাদার শিহাব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন হোসেন শান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক এখলাস উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইমন ও মো. সোহেল, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল ফাহাদ এবং দপ্তর সম্পাদক আয়মান ইসলাম ইব্রাহিম।
রিপোর্টারের নাম 

























