ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

কুকুর হত্যার দায়ে ঢাকায় তিনজনের কারাদণ্ড

রাজধানীর ধলপুরের লিচু বাগান এলাকায় ২০টি কুকুর হত্যার দায়ে তিনজনকে পৃথক ধারায় আড়াই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইন এই রায় ঘোষণা করেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মো. আবুল খায়ের, মো. অপু ও মো. মানিক। রায় ঘোষণার সময় দণ্ডিত মানিক আদালতে উপস্থিত ছিলেন এবং পরে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। অপর দুই আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী সাইম উদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন, রায়ে ১৬(খ) ধারায় প্রত্যেককে দুই বছর বিনাশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া, প্রাণী কল্যাণ আইন, ২০১৯-এর ১৬(ক) ধারায় প্রত্যেককে ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। উভয় ধারার সাজা একত্রে কার্যকর হওয়ায় দুই বছর কারাভোগ করতে হবে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালের ২৩ জানুয়ারি যাত্রাবাড়ীর ধলপুরের লিচু বাগান এলাকায় লোহার রড, সাড়াশি ও প্রাণঘাতী ইনজেকশন ব্যবহার করে ২০টি কুকুরকে হত্যা করে বস্তায় ভরে নিয়ে যান আবুল খায়ের, অপু ও মানিক। ভিডিও ফুটেজের মাধ্যমে তাদের শনাক্ত করা হয়। এ ঘটনায় ওই বছরের ২৫ জানুয়ারি অ্যানিমেল লাভারস অব বাংলাদেশের মারুফুল হক বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত শেষে তিনজনকে অভিযুক্ত করে একই বছরের ৫ সেপ্টেম্বর প্রতিবেদন জমা দেন যাত্রাবাড়ী থানার এসআই শফিকুল ইসলাম। ২০২৪ সালের ২১ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে আদালত তিনজনের সাক্ষ্যগ্রহণ করে। আত্মপক্ষ শুনানি ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে রবিবার রায় ঘোষণা করা হলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য বৈষম্য দূর করার আহ্বান আইনমন্ত্রীর

কুকুর হত্যার দায়ে ঢাকায় তিনজনের কারাদণ্ড

আপডেট সময় : ০৬:১৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬