বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতাসীনদের কঠোর সমালোচনা করেছেন এবি পার্টির (আমার বাংলাদেশ পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি অভিযোগ করেন, জনগণের কাছ থেকে প্রতিশ্রুতি দিয়ে ভোট নেওয়ার পর বারবার তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। তিনি বলেন, আঙুলের ভোটের কালি এখনো শুকায়নি, অথচ জেল-জুলুম আর রিমান্ডের ভয়াবহ স্মৃতি যেন শাসকগোষ্ঠীর মন থেকে মুছে গেছে।
রাজধানীর বিজয়নগরে দলের কার্যালয়ে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঞ্জু উল্লেখ করেন, বিচার বিভাগ ও ব্যাংকিং খাতসহ রাষ্ট্রের মৌলিক সংস্কারের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বাস্তবে সরকার তা থেকে দূরে সরে গেছে।
দেশের ইতিহাস টেনে তিনি বলেন, বাংলার মানুষ সহজ-সরল হলেও অন্যায়ের বিরুদ্ধে তারা সবসময় সোচ্চার। ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই জনগণের জাগরণই শেষ কথা বলেছে। সাধারণ মানুষ বর্তমানে চরম অর্থনৈতিক সংকটে রয়েছে উল্লেখ করে তিনি দেশবাসীকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 























