ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

বাঙালি সংস্কৃতির চেতনায় দেশ গড়ার ডাক দিলেন মাসুদ সাঈদী

বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ও পহেলা বৈশাখের মূল তাৎপর্য ধারণ করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। মঙ্গলবার জিয়ানগর উপজেলা প্রশাসন আয়োজিত বৈশাখী মেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মাসুদ সাঈদী বলেন, আমাদের নিজস্ব পরিচয় ও সংস্কৃতিকে লালন করতে হবে এবং ভিনদেশি সংস্কৃতির আগ্রাসন থেকে দূরে থাকতে হবে। পশ্চিমা সংস্কৃতির প্রভাবে আমাদের দেশীয় ঐতিহ্য আজ হুমকির মুখে। তাই তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের মাঝে দেশীয় বাঙালিয়ানা সংস্কৃতির চর্চা আরও বৃদ্ধি করা প্রয়োজন। তিনি মনে করেন, একটি জাতির অস্তিত্ব তার ভাষা ও সংস্কৃতির ওপর ভিত্তি করেই টিকে থাকে।

বিগত সরকারের কঠোর সমালোচনা করে তিনি আরও বলেন, অতীতে দেশের নিজস্ব সংস্কৃতির চেয়ে বিদেশি প্রভুদের সন্তুষ্ট করার রাজনীতি বেশি চর্চা করা হয়েছে। তাদের মূল লক্ষ্য ছিল গদি রক্ষা করা, দেশপ্রেম নয়। তিনি বর্তমান প্রজন্মকে খাঁটি দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উখিয়ায় সংরক্ষিত বনভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের মহোৎসব

বাঙালি সংস্কৃতির চেতনায় দেশ গড়ার ডাক দিলেন মাসুদ সাঈদী

আপডেট সময় : ০৪:৫২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬