ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

ভারতে তেল পাচার ঠেকাতে বিজিবির কঠোর পদক্ষেপ: ট্রাকের ট্যাংক পরিমাপ শুরু

বাংলাদেশ থেকে ভারতে জ্বালানি তেল পাচার রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে ভারত থেকে আসা ও সেদেশে ফিরে যাওয়া পণ্যবাহী ট্রাকের তেলের ট্যাংক পরিমাপের পর সীমান্ত অতিক্রমের অনুমতি দেওয়া হচ্ছে। শনিবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে এই বিশেষ কার্যক্রম শুরু হয়েছে বলে বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজিবির ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের শূন্যরেখায় চেকপোস্ট বসিয়ে তেলের ট্যাংকের পরিমাপ পরীক্ষা কার্যক্রম শুরু করেছে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন। চেকপোস্টে প্রতিটি গাড়ির তেলের ট্যাংকে কী পরিমাণ তেল আছে, তা যাচাই করে বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছে এবং একইভাবে ভারতে ফেরার পথে পুনরায় ওই ট্যাংক পরীক্ষা করা হচ্ছে।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া গণমাধ্যমকে জানান, ভারতে জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে এই বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। তেলের ট্যাংক পরিমাপের পাশাপাশি প্রতিটি পণ্যবাহী ট্রাকের পুরো গাড়ি তল্লাশি করা হচ্ছে। এছাড়া, সীমান্তজুড়ে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে, জ্বালানি তেল পাচার রোধে ৫৩ বিজিবিও তাদের আওতাধীন সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে। ৫৩ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, তেল পাচার রোধে সীমান্ত এলাকায় টহল বাড়ানো হয়েছে। পাশাপাশি বিওপিগুলোতে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে এবং শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে আরও দুইটি চেকপোস্ট বসানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুর বিভাগে জ্বালানি তেলের কৃত্রিম সংকট: পাম্পগুলোতে পেট্রোলের দেখা নেই, গ্রাহকদের ভোগান্তি

ভারতে তেল পাচার ঠেকাতে বিজিবির কঠোর পদক্ষেপ: ট্রাকের ট্যাংক পরিমাপ শুরু

আপডেট সময় : ০৪:৫২:৪৯ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬