মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:৩০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বললেন, ‘মীর কাশেম আলী আমার বন্ধু ছিলেন’

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নের সময় তিনি এবং মীর কাশেম আলী কাশেমপুর কারাগারে একসঙ্গে জেল খেটেছিলেন। তিনি উল্লেখ করেন, মীর কাশেম আলী দেশে ফিরে আসার কারণ হিসেবে বলেছিলেন যে, তিনি না ফিরলে তার ছেলেকে ধরে নিয়ে যাওয়া হবে। গতকাল রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের এক সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী সালাহউদ্দিন আহমদ জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন নির্বাসনে না থাকলে আন্দোলন আরও সুসংগঠিত হতে পারতো। সে সময় মাঠের অধিকাংশ নেতৃত্ব কারাগারে, গুম বা আত্মগোপনে ছিলেন। তবুও জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মধ্য দিয়ে বিগত আওয়ামী লীগ সরকারের ভয়াবহ স্বৈরাচারের পতন ঘটেছিল।

নিজের বন্দিজীবনের অভিজ্ঞতা বর্ণনা করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘আয়নাঘরে’ তার ৬১ দিন থাকার অভিজ্ঞতা রয়েছে, যেখানে একজন মানুষ ২৪ ঘণ্টাও থাকতে পারবে না। তিনি মীর কাশেম আলীর পরিবারের প্রসঙ্গ তুলে ধরে বলেন, স্বৈরাচার কেবল ব্যক্তি নয়, পরিবারকেও ধ্বংস করে। সেই ভয়াবহ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম, ত্যাগ ও রক্তের বিনিময়ে সফল হয়েছে। এটি কোনো আকস্মিক ঘটনা নয়, বরং দীর্ঘ প্রস্তুতি ও ত্যাগের ফসল। তাই এই অর্জনকে কখনো দলীয়করণ করা যাবে না বলে তিনি সতর্ক করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার আন্তরিক, বিরোধীরা কেবল বক্তৃতায় সীমাবদ্ধ: মীর হেলাল

জুলাই গণঅভ্যুত্থান: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বললেন, ‘মীর কাশেম আলী আমার বন্ধু ছিলেন’

আপডেট সময় : ১০:২৬:২৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬