বাংলাদেশ সেনাবাহিনীতে ট্রেড-২ (বিশেষ পেশা) ক্যাটাগরিতে সৈনিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ০৮ মার্চ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কুক, ব্যান্ডসম্যান, পেইন্টার, কার্পেন্টার এবং টিন স্মিথসহ বিভিন্ন বিশেষায়িত পেশায় সৈনিক পদে যোগদানের সুযোগ থাকছে। আবেদনের শেষ তারিখ ০৭ এপ্রিল ২০২৬।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশ সেনাবাহিনী ট্রেড-২ (বিশেষ পেশা)-এর অধীনে কুক (মেস), কুক (ইউনিট), কুক (হাসপাতাল), ব্যান্ডসম্যান, পেইন্টার, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, কার্পেন্টার এবং টিন স্মিথ—এই ৮টি পেশায় সৈনিক নিয়োগ দেবে। পদের সংখ্যা অনির্দিষ্ট।
শিক্ষাগত যোগ্যতা:
প্রার্থীকে অবশ্যই এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। তবে, জিপিএ-৩.০০ বা ততোধিক জিপিএপ্রাপ্তদের যোগ্যতার ভিত্তিতে ট্রেড-১ (সাধারণ সৈনিক) পদে স্থানান্তরের সুযোগ থাকবে।
পেশাগত যোগ্যতা:
কুক পেশা: এই পেশায় আগ্রহী প্রার্থীদের রান্নায় পারদর্শী হতে হবে।
ব্যান্ডসম্যান পেশা: ড্রাম, ব্রাসব্যান্ড ক্ল্যারিনেট, ব্যাগ পাইপ, ট্রাম্পেটসহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানোয় দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
পেইন্টার/পেইন্টার অ্যান্ড ডেকোরেটর পেশা: পেইন্টিংয়ের কাজে পারদর্শী হওয়া আবশ্যক।
কার্পেন্টার পেশা: কাঠমিস্ত্রির কাজে অভিজ্ঞদের আবেদন করার সুযোগ রয়েছে।
টিন স্মিথ পেশা: ঝালাই কাজে পারদর্শী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন ফি:
আবেদন ফি বাবদ ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ভর্তি পরীক্ষার ফি ২০০ টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা বাংলাদেশ সেনাবাহিনীর নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে প্রবেশ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। আবেদন পদ্ধতি ও বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদন প্রক্রিয়া আগামী ০৮ মার্চ থেকে শুরু হয়ে ০৭ এপ্রিল ২০২৬ পর্যন্ত চলবে।
রিপোর্টারের নাম 
























