ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ইরানে প্রথমবার বি-২ বোমারু বিমানের হামলা, যুদ্ধ তীব্রতর

ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে মার্কিন ও ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। এই হামলার সপ্তম দিনে এসে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো অত্যাধুনিক বি-২ স্টিলথ বোমারু বিমান ব্যবহার করে বোমা হামলার কথা নিশ্চিত করেছে। অন্যদিকে, ইসরাইল ইরানে তাদের দ্বিতীয় ধাপের আক্রমণ শুরু করার ঘোষণা দিয়েছে।

মার্কিন প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের তীব্রতা আরও বৃদ্ধি করা হবে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, এই বোমাবর্ষণের মাত্রা “নাটকীয়ভাবে বৃদ্ধি পেতে চলেছে”।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার শুক্রবার ভোরে এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্রের বি-২ স্টিলথ বোমারু বিমানগুলো ইরানের ভূগর্ভস্থ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোর ওপর ডজনখানেক ২,০০০ পাউন্ডের ‘পেনিট্রেটর’ বোমা নিক্ষেপ করেছে। এই বিশেষ ধরনের বোমাগুলো ভূগর্ভে প্রবেশ করে লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে সক্ষম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আরব সাগরে ইরানের জ্বালানি তেলবাহী জাহাজ আটক করল যুক্তরাষ্ট্র

ইরানে প্রথমবার বি-২ বোমারু বিমানের হামলা, যুদ্ধ তীব্রতর

আপডেট সময় : ১০:৩৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬