ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অত্যন্ত সুরক্ষিত ভূগর্ভস্থ বাঙ্কার ধ্বংসের অভিযানে অংশ নিয়েছিল তাদের প্রায় ৫০টি যুদ্ধবিমান। তেহরানের কেন্দ্রে অবস্থিত এই বাঙ্কারটি ইরানের সর্বোচ্চ নেতার যুদ্ধকালীন কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত হতো বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচাই আদরাই এক বিবৃতিতে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিমান বাহিনীর প্রায় ৫০টি যুদ্ধবিমান অত্যন্ত সুরক্ষিত এই বাঙ্কার কমপ্লেক্সে অভিযান চালায়। এটি এমনভাবে তৈরি করা হয়েছিল, যেখান থেকে ইরানের সর্বোচ্চ নেতা যুদ্ধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়াদি পরিচালনা করতেন।
আভিচাই আদরাই আরও জানান, খামেনির মৃত্যুর পরেও ইরানের শাসকগোষ্ঠীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ভূগর্ভস্থ স্থাপনাটি ব্যবহার অব্যাহত রেখেছিলেন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি অনুযায়ী, তেহরানের কেন্দ্রস্থলে একটি পুরো রাস্তা জুড়ে বিস্তৃত ছিল এই বাঙ্কার। এখানে ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকের জন্য বিশেষভাবে নির্ধারিত কক্ষ ছিল, যা একাধিক প্রবেশপথ দ্বারা সংযুক্ত ছিল।
রিপোর্টারের নাম 




















