ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

‘এনসিপির যাত্রা’ উন্মোচন: দলের সংগ্রাম ও জুলাই আন্দোলনের আলেখ্য তুলে ধরলেন নাহিদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে নিয়ে প্রথম প্রকাশিত গ্রন্থ ‘এনসিপির যাত্রা’-এর মোড়ক উন্মোচন করেছেন দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহাবুব আলমের লেখা বইটি প্রকাশ করেছে আদর্শ প্রকাশনী। আদর্শর স্বত্বাধিকারী মাহবুব রাহমান বইটির প্রকাশক।

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

বইটিতে জাতীয় নাগরিক পার্টির প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে দলের ঐতিহাসিক সংগ্রাম, সাফল্য ও অগ্রযাত্রার বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে। বিশেষত, সাম্প্রতিক জুলাই আন্দোলনে দেশের সাধারণ মানুষের প্রত্যাশা, প্রাপ্তি এবং এই আন্দোলনে এনসিপির ভূমিকাও এতে বিশদভাবে স্থান পেয়েছে।

মোড়ক উন্মোচনকালে নাহিদ ইসলাম এনসিপির প্রতিষ্ঠার পেছনের গল্প এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে দলের নিরলস প্রচেষ্টার কথা তুলে ধরেন। তিনি বলেন, “এই বইটি এনসিপির আদর্শ ও লক্ষ্যের এক প্রামাণ্য দলিল, যা ভবিষ্যৎ প্রজন্মের কাছে দলের আত্মত্যাগের বার্তা পৌঁছে দেবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও মুজাহিদুল ইসলাম শাহিন। এছাড়াও এনসিপির ডায়াস্পোরা অ্যালায়েন্সের আহ্বায়ক সাইফ ইবনে সারওয়ারসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালী বন্ধের পরিকল্পনা নেই ইরানের, তবে ইসরায়েলি ও মার্কিন জাহাজের জন্য কড়া হুঁশিয়ারি

‘এনসিপির যাত্রা’ উন্মোচন: দলের সংগ্রাম ও জুলাই আন্দোলনের আলেখ্য তুলে ধরলেন নাহিদ

আপডেট সময় : ০৫:১৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬