ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কুয়েতে মার্কিন দূতাবাস খালি করার নির্দেশ, তথ্য নষ্টের তাগিদ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস খালি করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। কর্মীদের দ্রুত সময়ের মধ্যে দূতাবাস খালি করার পাশাপাশি সেখানে থাকা গুরুত্বপূর্ণ তথ্য নষ্ট এবং গোপন সার্ভারের ডেটা মুছে ফেলার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।

দুজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে দূতাবাস খালি করার কাজ সম্পন্ন করার কথা বলা হয়েছে। এই নির্দেশনার ফলে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

কুয়েত সেনাবাহিনীর পক্ষ থেকে নিজেদের আকাশসীমায় প্রবেশ করা একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবির পরপরই যুক্তরাষ্ট্র তাদের দূতাবাস খালি করার এই নির্দেশ দেয়। কুয়েত সেনাবাহিনীর মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে লেখেন, “ক্ষেপণাস্ত্র প্রতিহতের পর সেটির কিছু ধ্বংসাবশেষ নিচে পড়ে, যার কারণে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো মানুষের আহত হওয়ার ঘটনা ঘটেনি।”

এদিকে, কুয়েতের এই ঘটনার পাশাপাশি বাহরাইনেও হামলার খবর পাওয়া গেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, রাজধানী মানামার দুটি হোটেল ও একটি আবাসিক ভবন লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয়েছিল। এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “হামলায় বস্তুগত ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”

উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুর দিকে বাহরাইনে থাকা মার্কিন নৌবাহিনীর ঘাঁটি লক্ষ্য করেও হামলার ঘটনা ঘটেছিল। এই ধারাবাহিক ঘটনাগুলো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কুয়েতে মার্কিন দূতাবাস খালি করার নির্দেশ, তথ্য নষ্টের তাগিদ

আপডেট সময় : ০৬:৪৮:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬