কওমি মাদরাসাগুলোর ঐতিহ্য রক্ষা এবং সাম্প্রতিক সময়ে ঘটা কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে বিশিষ্ট আলেম ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ৬টি গুরুত্বপূর্ণ প্রস্তাব পেশ করেছেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ পোস্টে তিনি দেশের শীর্ষ আলেম ও মাদরাসা সংশ্লিষ্টদের প্রতি এই আহ্বান জানান।
শায়খ আহমাদুল্লাহ বলেন, কওমি মাদরাসাগুলো এদেশের প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা ও নৈতিক শিক্ষার প্রধান কেন্দ্র। রাষ্ট্রীয় অনুদান ছাড়াই এই প্রতিষ্ঠানগুলো লাখ লাখ এতিম ও দুস্থ শিশুর দায়িত্ব পালন করছে। তবে সাম্প্রতিক সময়ে শিশুদের ওপর শারীরিক ও যৌন নির্যাতনের যেসব খবর আসছে, তা অত্যন্ত বেদনাদায়ক এবং ইসলামের শিক্ষার পরিপন্থী।
মাদরাসা শিক্ষার গৌরবোজ্জ্বল ইতিহাস ধরে রাখতে এবং শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে তিনি প্রাতিষ্ঠানিক সংস্কার ও কঠোর তদারকির ওপর জোর দেন। তিনি মনে করেন, মুষ্টিমেয় কিছু অপরাধীর কারণে পুরো শিক্ষাব্যবস্থার মর্যাদা ক্ষুণ্ণ হতে দেওয়া যায় না।
রিপোর্টারের নাম 
























