রংপুরের তারাগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি) এক অভিযানে অনলাইন জুয়া ও জাল ভিসা জালিয়াতির অভিযোগে মো. আজমাউল ইসলাম আজম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার নেকীরহাট দারোগাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অভিযানকালে গ্রেপ্তারকৃতের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, বেশ কিছু মোবাইল ফোন, জাল ভিসা এবং ভুয়া লটারির কাগজপত্রসহ বিপুল পরিমাণ আলামত জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তিনি ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানিয়েছেন, আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইন ও জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
রিপোর্টারের নাম 

























