বইমেলায় প্রকাশিত হচ্ছে নোবেলজয়ী জার্মান লেখক হ্যারমান হেসের বই বিষয়ক প্রবন্ধ-গ্রন্থ “নির্বাচিত বিশ্বসাহিত্য : পাঠ ও গ্রন্থাগার পরিকল্পনা”। মূল জার্মান থেকে সরাসরি বাংলায় বইটি অনুবাদ করেছেন কবি অহ নওরোজ।
বইটি সম্পর্কে তিনি বলেন, বার্লিনের রাস্তায় হাঁটতে হাঁটতে একটি পুরনো বইয়ের দোকানে ছোট্ট বইটির দেখা পাই, দুদিনের মধ্যে পড়ে ফেলি। বিশ্বসাহিত্যের একটি পাঠাগার তৈরি করলে কোন বই হেসে রাখবেন সেসব নিয়েই বইটি। প্রথম পড়ার পর ভাবি এরকম বই বাংলার পাঠকদের বহুদিনের আকাঙ্ক্ষিত। তাই অনুবাদ করে ফেলি। তবে প্রকাশের সিদ্ধান্ত নেওয়ার পর কপিরাইট বিষয়ক কিছু জটিলতায় পড়তে হয়েছিল। পরে সেটা সমাধান করা গেছে।
প্রকাশনা প্রতিষ্ঠান উজান বইটি প্রকাশ করছে। বইমেলায় সোহরাওয়ার্দি উদ্যানে উজানের ১৬২ নম্বর স্টল ছাড়াও, কাঁটাবন কংকর্ডে উজানের বিক্রয়কেন্দ্রে পাওয়া যাবে বইটি। প্রথম দিকের জার্মান সংস্করণের প্রতিচ্ছায়ায় প্রচ্ছদ করেছেন সারাজাত সৌম।
কবি অহ নওরোজ দীর্ঘদিন ঢাকায় সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি বার্লিনের হুমবোল্ট বিশ্ববিদ্যালয়ে জার্মান সাহিত্যে অধ্যয়নরত। তার প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে ‘কম্বুরেখপদাবলি’, ‘সান্ধ্যসনেটসমূহ’ উল্লেখযোগ্য।
রিপোর্টারের নাম 
























