ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

নারীদের সাহিত্য সম্মাননা: উইমেনস প্রাইজ ফর ফিকশন ২০২৬-এর দীর্ঘ তালিকা প্রকাশ

ইংরেজি ভাষায় নারী লেখকদের অন্যতম মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার ‘উইমেনস প্রাইজ ফর ফিকশন’-এর ২০২৬ সালের দীর্ঘ তালিকা প্রকাশিত হয়েছে। ৩১তম বছরে পদার্পণ করা এই পুরস্কারের অর্থমূল্য ৩০ হাজার পাউন্ড।

এবারের বিচারক প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড। তার সঙ্গে বিচারক হিসেবে রয়েছেন কবি ও ঔপন্যাসিক মোনা আরশি, লেখক ও সম্প্রচারক সালমা এল-ওয়ারদানি, লেখক ও কৌতুকাভিনেতা ক্যারিয়াড লয়েড এবং ডিজে ও লেখক অ্যানি ম্যাকম্যানাস।

পুরস্কারের চেয়ারপারসন জুলিয়া গিলার্ড বলেন, “এই ১৬টি উপন্যাস মানুষের জটিল জীবনকে গভীরভাবে অনুসন্ধান করে। জলবায়ু পরিবর্তন থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা—সমসাময়িক নানা বিষয় এই কল্পকাহিনিগুলোতে জরুরি ও শক্তিশালীভাবে উঠে এসেছে, যা আমাদের চিন্তাভাবনার নতুন দিগন্ত উন্মোচন করে।”

উইমেনস প্রাইজ ফর ফিকশন ২০২৬-এর দীর্ঘ তালিকায় স্থান পেয়েছে যে ১৬টি উপন্যাস ও লেখক, তারা হলেন:

১. লুসি অ্যাপসের ‘গ্লোরিয়া ডোন্ট স্পিক’
২. হান্না লিলিথ আসাদির ‘প্যারাডিসো ১৭’
৩. ইলেন কাস্তিয়োর ‘মডারেশন’
৪. সুসান চইয়ের ‘ফ্ল্যাশলাইট’
৫. অ্যাডি ই. কিচেন্সের ‘ডোমিনিয়ন’
৬. ওয়েন্ডি আরস্কিনের ‘দ্য বেনিফ্যাক্টরস’
৭. ভার্জিনিয়া ইভান্সের ‘দ্য করেসপন্ডেন্ট’
৮. মারসিয়া হাচিনসনের ‘দ্য মার্সি স্টেপ’
৯. শিনা কালায়িলের ‘দ্য আদার্স’
১০. রোজি কেলির ‘কিংফিশার’
১১. লিলি কিংয়ের ‘হার্ট দ্য লাভার’
১২. কেটি কিতামুরার ‘অডিশন’
১৩. মেঘা মজুমদারের ‘এ গার্ডিয়ান অ্যান্ড আ থিফ’
১৪. শার্লট ম্যাককনাঘির ‘ওয়াইল্ড ডার্ক শোর’
১৫. কিট ডে ওয়ালের ‘দ্য বেস্ট অব এভরিথিং’
১৬. অ্যালিস ইভলিন ইয়াংয়ের ‘এ বিস্ট স্লিংকস টুওয়ার্ডস বেইজিং’

এই দীর্ঘ তালিকা থেকে আগামী ২২ এপ্রিল ৬টি বইয়ের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করা হবে। এরপর ১১ জুন লন্ডনে এক জমকালো অনুষ্ঠানে চূড়ান্তভাবে বিজয়ীর নাম প্রকাশ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মূল জার্মান থেকে অনূদিত হ্যারমান হেসের গ্রন্থ বইমেলায়

নারীদের সাহিত্য সম্মাননা: উইমেনস প্রাইজ ফর ফিকশন ২০২৬-এর দীর্ঘ তালিকা প্রকাশ

আপডেট সময় : ০২:৪৫:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬