ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৪৯

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:২৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ী ও হাজারীবাগ থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নানা অপরাধে জড়িত ৪৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেন। 

তালেবুর রহমান জানান, বুধবার (৪ মার্চ) যাত্রাবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ২২ জনকে গ্রেফতার করে। একই দিন হাজারীবাগ থানা পুলিশ অভিযান চালিয়ে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জনকে গ্রেফতার করেছে। 

এদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধীরা রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৪৯

আপডেট সময় : ০৮:২৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬