ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

সীমান্ত সুরক্ষায় বিজিবির কঠোর অভিযান: এক মাসে ১৩১ কোটির বেশি চোরাচালান পণ্য জব্দ, আটক বহু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে ফেব্রুয়ারি মাসজুড়ে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৩১ কোটি ১৯ লাখ ৭২ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই সময়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশের দায়ে দেশি-বিদেশি বহু নাগরিককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবির অভিযানে জব্দকৃত চোরাচালান পণ্যের মধ্যে উল্লেখযোগ্য হলো— ১ কেজি ১৬৯ গ্রামের বেশি সোনা, ১০ হাজার ৮৭৮টি শাড়ি, ১১ হাজার ৬৪২টি তৈরি পোশাক, ৪ লাখ ১৩ হাজার ৪৮৯টি প্রসাধনী সামগ্রী, ১৩ হাজার ৮৫২ কেজি চা পাতা, ১৯৫টি মোবাইল ফোন, ২৯ হাজার ৪৭৭ কেজি জিরা, ১৬ হাজার ২৯২ কেজি চিনি, ৩৩ হাজার ৮৭০ কেজি পেঁয়াজ, ৬৩৮টি গরু ও মহিষ এবং শতাধিক যানবাহন।

অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ক্ষেত্রে ১৩টি বিদেশি ও দেশি পিস্তল, একটি রাইফেল, ১৬টি ম্যাগাজিন, ১৬০ রাউন্ড গোলাবারুদ, ১৬টি ককটেল, ৮২টি ইলেকট্রিক ডেটোনেটর, তিন কেজি গান পাউডার, ২৪টি অন্যান্য অস্ত্র এবং পাঁচ কেজি ভারতীয় রাসায়নিক উপদান জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১৭ লাখ ৯ হাজার ৮০টি ইয়াবা ট্যাবলেট, ২ কেজি ২৬৮ গ্রাম হেরোইন, ২ হাজার ১৯৯ বোতল ফেনসিডিল, ১ কেজি ২৪৪ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৬ হাজার ৪৫৮ বোতল বিদেশি মদ, ৯৩৭ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ১ লাখ ৬১ হাজার ৮৫৩ প্যাকেট বিড়ি ও সিগারেট, ১ লাখ ৯৯ হাজার ৫৪টি নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন, ২৫০ গ্রাম কোকেন এবং ৩ লাখ ১৯ হাজার ৮৬৩ পিস বিভিন্ন প্রকার ওষুধ।

অভিযানকালে চোরাচালান ও মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৪১ জন চোরাকারবারীকে আটক করা হয়েছে। এছাড়া, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৭৬ জন বাংলাদেশি, ২ জন ভারতীয় এবং ১৩৫ জন মিয়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরাকে তেলবাহী ট্যাঙ্কারে হামলা

সীমান্ত সুরক্ষায় বিজিবির কঠোর অভিযান: এক মাসে ১৩১ কোটির বেশি চোরাচালান পণ্য জব্দ, আটক বহু

আপডেট সময় : ০৬:১৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬