ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রীর দুই নির্দেশনা: তিন বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই, ঢাকা-১৭ আসনে মন্দির সংস্কার উদ্যোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নত বিশ্বের আদলে বিনামূল্যে ওয়াইফাই সেবা চালু করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্দেশনা অনুযায়ী, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল এলাকায় যাত্রীরা এই ফ্রি ওয়াইফাই সুবিধা পাবেন।

এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১৭ আসনে একটি মন্দির সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত উদ্যোগ নিয়েছেন। অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, নির্বাচনের প্রচারণার সময় ঢাকা-১৭ আসনের মহাখালী ক্যানসার হাসপাতালের কাছে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের একটি ভঙ্গুর মন্দির সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সেই মন্দিরের সংস্কার কাজ আগামী শনিবার (৭ মার্চ) সকাল ১১টায় শুরু হবে। এ কর্মসূচিতে ঢাকার দুই সিটির প্রশাসক আবদুস সালাম ও শফিকুল ইসলাম মিল্টন এবং ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচন সমন্বয়কারী অধ্যাপক ফরহাদ হালিম ডোনার উপস্থিত থাকবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরাকে তেলবাহী ট্যাঙ্কারে হামলা

প্রধানমন্ত্রীর দুই নির্দেশনা: তিন বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই, ঢাকা-১৭ আসনে মন্দির সংস্কার উদ্যোগ

আপডেট সময় : ০৬:১৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬