ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা ও প্রত্যাবর্তন: বিমানবন্দরে থাকবেন চার শীর্ষ কর্মকর্তা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর সরকারি ও রাষ্ট্রীয় সফরে বিদেশযাত্রা এবং স্বদেশে প্রত্যাবর্তনকালে অনুসরণীয় রাষ্ট্রাচারে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে প্রধানমন্ত্রীকে বিদায় বা স্বাগতম জানাতে বিমানবন্দরে কেবল চারজন শীর্ষ কর্মকর্তার উপস্থিতি নির্ধারিত হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সরকারি ও রাষ্ট্রীয় সফরে বিদেশযাত্রা এবং স্বদেশ প্রত্যাবর্তনকালে নিম্নোক্ত ব্যক্তিবর্গ বিমানবন্দরে উপস্থিত থাকবেন—

মন্ত্রিসভার জ্যেষ্ঠতম একজন মন্ত্রী
বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ
মন্ত্রিপরিষদ সচিব
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

এর আগে, প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং স্বদেশে প্রত্যাবর্তনকালে প্রটোকল অনুযায়ী মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সামরিক ও অসামরিক বাহিনীর প্রধানরা (যেমন- তিন বাহিনী প্রধান) এবং প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থাকতেন। নতুন এই সিদ্ধান্ত প্রটোকলকে আরও সুনির্দিষ্ট ও সংক্ষিপ্ত করবে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরাকে তেলবাহী ট্যাঙ্কারে হামলা

প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা ও প্রত্যাবর্তন: বিমানবন্দরে থাকবেন চার শীর্ষ কর্মকর্তা

আপডেট সময় : ০৬:১২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬