ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের দুটি ইফতার স্থগিত: সার্বিক পরিস্থিতিকে কারণ দেখালো সরকার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজনীতিবিদ ও সাংবাদিকদের সম্মানে আয়োজিত দুটি ইফতার মাহফিল স্থগিত করেছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই ইফতার অনুষ্ঠানগুলো হওয়ার কথা ছিল। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন নিশ্চিত করেছেন।

রুমন জানান, আগামী ৮ মার্চ রাজনীতিবিদদের সম্মানে এবং ১০ মার্চ সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিল দুটি স্থগিত করা হয়েছে। তবে, ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিক এবং আলেম-ওলামাদের সঙ্গে পূর্বনির্ধারিত দুটি ইফতার অনুষ্ঠান যথারীতি অনুষ্ঠিত হবে।

প্রতি বছরই বিএনপি কূটনীতিক, আলেম-ওলামা, রাজনীতিবিদ ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে থাকে। এবারও দলটির পক্ষ থেকে এসব শ্রেণির মানুষের জন্য রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইফতারের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারম্যান তারেক রহমানের।

দলীয় সূত্রে জানা গেছে, ক্ষমতাসীন হওয়ার পর আগামী শুক্রবার (৬ মার্চ) কূটনীতিকদের সম্মানে প্রথম ইফতারের আয়োজন করেছে বিএনপি। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, ঢাকায় নিযুক্ত দূতাবাসের বিভিন্ন প্রতিনিধি, মন্ত্রিপরিষদের সদস্য এবং সংসদ সদস্যরা অংশগ্রহণ করবেন। এছাড়া, ৭ মার্চ আলেম-ওলামা, মাশায়েখ, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানে একই স্থানে ইফতার অনুষ্ঠিত হবে। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ৮ ও ১০ মার্চের ইফতার আয়োজন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জিয়াউর রহমান শিক্ষাব্যবস্থার প্রাতিষ্ঠানিক জবাবদিহির ভিত্তি তৈরি করেন’

প্রধানমন্ত্রী তারেক রহমানের দুটি ইফতার স্থগিত: সার্বিক পরিস্থিতিকে কারণ দেখালো সরকার

আপডেট সময় : ০৫:০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬