ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

খিলগাঁওয়ে দোকান থেকে ১০০ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৪২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

রাজধানীর খিলগাঁওয়ে একটি স্বর্ণের দোকান থেকে ১০০ ভরি স্বর্ণালংকার এবং ১৫০ ভরি রুপার অলংকার চুরির অভিযোগ উঠেছে।

বুধবার (৪ মার্চ) রাতে খিলাগাঁওয়ের গোড়ান টেম্পুস্ট্যান্ড এলাকায় অবস্থিত ওই দোকানে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৫ মার্চ) খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, গোড়ান টেম্পুস্ট্যান্ড এলাকার একটি বাড়ির নিচে ওই দোকান অবস্থিত। সম্ভবত বুধবার (৪ মার্চ) রাতে এ চুরির ঘটনা ঘটেছে।

তিনি বলেন, মালিকপক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়। প্রাথমিকভাবে তারা পুলিশকে জানিয়েছে, দোকান থেকে ১০০ ভরি স্বর্ণালংকার এবং ১৫০ ভরি রুপার অলংকার চুরি হয়েছে। তবে চুরি হওয়া অলংকারের প্রকৃত পরিমাণ তদন্তের পর জানা যাবে।

ওসি বলেন, ঘটনাস্থলসহ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে চীনের সহায়তা চাইল বাংলাদেশ, বাড়ছে কৌশলগত সহযোগিতা

খিলগাঁওয়ে দোকান থেকে ১০০ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ

আপডেট সময় : ০১:৪২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬