ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

প্রশাসনে স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৩৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

উন্নয়ন প্রকল্পের গতি ত্বরান্বিত করতে এবং জনসেবা নিশ্চিতে প্রশাসনের সব স্তরে স্বচ্ছতা বজায় রাখার কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রিসভার বৈঠকে তিনি এসব কথা বলেন।

এ সময় দেশের সার্বিক আইন-শৃঙ্খলা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

রমজান মাস ঘিরে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং সরবরাহ স্বাভাবিক রাখা, সার্বিক প্রশাসনিক কার্যক্রম, বিভিন্ন মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী বিষয় নিয়ে আলোচনা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র জানায়, বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রস্তাবনা উপস্থাপন করা হয় এবং সেগুলো নিয়ে আলোচনা শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

সভায় মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে চীনের সহায়তা চাইল বাংলাদেশ, বাড়ছে কৌশলগত সহযোগিতা

প্রশাসনে স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ১২:৩৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬