ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

এনসিপির সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক স্থগিত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদেন সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের নির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) রাতে দলের দফতর সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে। তবে কী কারণে এমন সিদ্ধান্ত, বিজ্ঞপ্তিতে সে ধরনের কোন বিষয় উল্লেখ করা হয়নি।

এর আগে মঙ্গলবার (৩ মার্চ) রাতে দুই দিনের সফরে দিল্লি হয়ে ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।

তার ঢাকা সফর নিয়ে মার্কিন দূতাবাস এক বিবৃতিতে বলেছে, এই সফরের লক্ষ্য যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা। সফরকালে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কাপুর নতুন সরকারের বিভিন্ন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লটকন চাষে স্বপ্নপূরণ: নরসিংদীর আক্তার হোসেনের স্বাবলম্বী হওয়ার গল্প

এনসিপির সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক স্থগিত

আপডেট সময় : ১০:৩৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬