ইরাকের পপুলার মবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) জানিয়েছে, দেশটির সাতটি প্রদেশজুড়ে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলায় তাদের অন্তত ২০ জন যোদ্ধা নিহত হয়েছেন এবং ৩২ জন আহত হয়েছেন। পিএমএফের পক্ষ থেকে জানানো হয়েছে, হতাহতের এই সংখ্যা প্রাথমিক এবং ভবিষ্যতে তা আরও বাড়তে পারে।
প্রাথমিকভাবে নিহতের সংখ্যা আট বলে জানানো হয়েছিল। এক বিবৃতিতে পিএমএফ জানিয়েছে, বাগদাদ, ওয়াসিত, নিনেভেহ, বসরা, কিরকুক, কারবালা ও দিয়ালা প্রদেশে অবস্থিত তাদের ঘাঁটিতে এই হামলা চালানো হয়। হামলায় পিএমএফের বেশ কিছু ভবন, যানবাহন এবং সামরিক সরঞ্জামেরও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
রিপোর্টারের নাম 























