ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

জুলাই আন্দোলন শহীদরা জাতির শ্রেষ্ঠ সন্তান: শেখ রবিউল আলম

সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, জুলাই আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তিনি বলেন, ছাত্র-জনতার ঐক্য এবং রাজনীতিবিদদের সক্রিয় ভূমিকার কারণেই আন্দোলন সফল হয়েছে।

বুধবার (২৯ জুলাই) ঢাকা কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ‘শাশ্বত জুলাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিগত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ করা হয়।

শেখ রবিউল আলম দাবি করেন, জুলাই আন্দোলন শুরুর সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে আন্দোলনের প্রধান সমন্বয়কের দায়িত্ব দিয়েছিলেন। তিনি বলেন, সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে আন্দোলনকে বেগবান করার জন্য কাজ করেছেন। তিনি আরও বলেন, দেশের রাজনীতিবিদরা আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত জীবন বাজি রেখে ছাত্র-জনতার পাশে ছিলেন। তাঁদের সক্রিয় সহযোগিতা ও ছাত্র-জনতার ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমেই আন্দোলন সফল হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

বক্তব্যে শেখ রবিউল আলম অভিযোগ করেন, জুলাই আন্দোলনের সময় যাঁদের মাঠে দেখা যায়নি, তাঁদের কেউ কেউ এখন নিজেদের আন্দোলনের মূল নেতৃত্ব দাবি করছেন। তবে জনগণ নির্বাচনের মাধ্যমে সেই দাবির জবাব দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, জনগণ জানে কার হাতে রাষ্ট্র নিরাপদ এবং কারা সংকটের সময়ে মানুষের পাশে থাকে। জনগণকে বিভ্রান্ত করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মী, ঢাকা কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লটকন চাষে স্বপ্নপূরণ: নরসিংদীর আক্তার হোসেনের স্বাবলম্বী হওয়ার গল্প

জুলাই আন্দোলন শহীদরা জাতির শ্রেষ্ঠ সন্তান: শেখ রবিউল আলম

আপডেট সময় : ০১:০৯:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬