ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

কমলগঞ্জে পরিত্যক্ত পাইপগান উদ্ধার, অস্ত্র আইনে মামলা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে পুলিশের বিশেষ অভিযানে একটি দেশে তৈরি একনলা পাইপগান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১১টায় শমশেরনগর বাজার থেকে পরিত্যক্ত অবস্থায় এই পাইপগানটি উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর বাজারের রাজমহলের সামনে কয়েকজন ব্যক্তি আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে এমন খবর পেয়ে শমশেরনগর ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা অস্ত্র ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ঘটনাস্থল তল্লাশি করে একটি একনলা পাইপগান উদ্ধার করা হয়।

এ ব্যাপারে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, এই ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে এবং তাদের আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় যুবকের লাশ উদ্ধার: বাবার দাবি পরিকল্পিত হত্যা, তদন্তের জোর দাবি

কমলগঞ্জে পরিত্যক্ত পাইপগান উদ্ধার, অস্ত্র আইনে মামলা

আপডেট সময় : ০৩:২১:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬